ছাতকে এক রশিতে প্রেমিক যুগলের আত্মহত্যা!! লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ছাতকে এক রশিতে প্রেমিক যুগলের আত্মহত্যা!! লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২২ জুলাই, ২০১৩

ছাতকে এক রশিতে প্রেমিক যুগলের আত্মহত্যা!!



ছাতক প্রতিনিধিঃছাতকে প্রেমিক যুগল এক রশিতে আত্মহত্যা করেছে। গতকাল রোববার ভোরে উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। এক রশিতে প্রেমিক যুগলের আত্মহত্যার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র আব্দুল্লাহ (২৫) ও আফরুজ আলীর কন্যা কুলছুমা বেগম (১৯) তালতো ভাই-বোন। এ সুবাদে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তাদের প্রেমের সম্পর্কটি উভয় পরিবার মেনে না নিয়ে প্রায় দু’সপ্তাহ আগে আব্দুল্লাহর সাথে কালিয়ারচর গ্রামের তার চাচাতো বোনের ও কুলছুমাকে ছাতক সদর ইউনিয়নের কাজিহাটা গ্রামে বিয়ে দেয়া বিয়ে হলেও কুলছুমা-আব্দুল্ লাহ’র প্রেমে এতটুকু ভাটা পড়েনি। ১ রমজান কুলছুমাকে পিত্রালয়ে নিয়ে আস প্রেমিকার যোগাযোগ আগের মতই চলতে থাকে। উভয় পরিবারের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে কুলছুমা-আব্দুল্লাহ রচিত করে নতুন এক প্রেম কাহিনী। ঘটনার দিন সকালে ছাতক- জাউয়া সড়কের আজাদ মিয়ার
পুকুর পাড়ের একটি রেন্টি গাছে এক রশিতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে প্রেমি যুগল। ভোরে ঝুলন্ত লাশ দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। চাঞ্চল্যকর এ খবর পেয়ে সুনামগঞ্জ সদর সার্কেল রুহুল কবির, ছাতক থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সি ও জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরন করেন। এ ঘটনায় ছাতক থানায় ৩/১৪ ও ৪/১৪ দুটি পৃথক অপমৃত্যু মামলা রুজু করা হয়। এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সি জানান, প্রেমের সম্পর্ককে বিয়েতে পরিনত করতে না পারায় অভিমানে তারা আত্মহত্যা করে

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।