সিরাজগঞ্জে
বিএনপি নেতাকর্মিদের বাড়িতে তল্লাসি, তাদের পরিবারের সদস্যদের পুলিশি
হয়রানি ও গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার জেলায় অর্ধদিবস হরতাল আহ্বান করেছে
জেলা বিএনপি।
সোমবার সকাল সাড়ে দশটার দিকে হরতাল আহ্বানের বিষয়টি
নিশ্চিত করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির
সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, রবিবার রাতভর জেলা বিএনপির ও এর
অংগসংগঠনের নেতাকর্মিদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় নেতাদের বাড়িতে
না পেয়ে তাদের পরিবারের সদস্যদের হয়রানি করা হয় এবং নির্দোষ অনেককেই
গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে জেলা বিএনপির এক জরুরি সভা শেষে এই হরতাল
আহ্বান করা হয়েছে। এ সময় তিনি মঙ্গলবার ভোর ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত
সিরাজগঞ্জবাসিকে অর্ধদিবস সর্বাত্বক হরতাল পালনের আহ্বান জানান।